সর্বশেষ

জ্বালানি তেল

জ্বালানি সংকটে বাড়ছে চাপ, বাজারে বেসরকারি অংশগ্রহণের উদ্যোগ

বিশ্ববাজারে জ্বালানির দামের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে। উচ্চ দামে জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করে দেশের বাজারে তুলনামূলক কম দামে সরবরাহ করায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বড় অঙ্কের আর্থিক চাপ নিতে হচ্ছে। এর প্রভাব পড়ছে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতেও। পরিস্থিতি সামাল দিতে জ্বালানি তেলের বাজারে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
জ্বালানি খাতে সরকারি-বেসরকারি অংশীদারির নতুন সম্ভাবনা

দেশে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি খাতকে পরিশোধিত জ্বালানি তেল আমদানির সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর একটি খসড়া প্রস্তুত করা হচ্ছে। বর্তমানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় খসড়াটি যাচাই-বাছাই করছে।

জ্বালানি নিরাপত্তায় বেসরকারি খাতকে কাজে লাগাতে নতুন নীতিমালা

দেশে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণনের জন্য নতুন একটি নীতিমালা প্রণয়নের কাজ করছে সরকার। তবে প্রস্তাবিত এ নীতিমালাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা নির্দিষ্ট গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

তেলের সংকটের গুজবে চাঁপাইনবাবগঞ্জের পাম্পে উপচে পড়া ভিড়, চালু হলো রেশনিং

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় পেট্রোল পাম্পগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সবার মাঝে সরবরাহ নিশ্চিত করতে সাময়িকভাবে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করছেন পাম্প মালিকরা। তবে জেলা প্রশাসন জানিয়েছে, জেলায় জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে তেলের সংকটের গুজব, পাম্পে উপচে পড়া ভিড়

চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ করে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় পেট্রোল পাম্পগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সবার জন্য তেল নিশ্চিত করতে সাময়িকভাবে রেশনিং পদ্ধতিতে জ্বালানি বিক্রি করছেন পাম্প মালিকেরা। তবে জেলা প্রশাসন আশ্বস্ত করেছে যে, জেলায় জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে হয়রানি করছে।